
বিশেষ প্রতিনিধি, সোনাগাজী:
মাদক, কিশোর গ্যাং এবং সকল ধরনের সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশীদ আলম ভূইয়া ও বিএনপি পরিবার। "মাদক ও কিশোর গ্যাং সন্ত্রাসকে না বলুন, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ুন"—এই বার্তা সামনে রেখে এক হয়ে মাঠে নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টুর সরাসরি দিকনির্দেশনায় সোনাগাজীকে মাদক ও অপরাধমুক্ত একটি আদর্শিক ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে বলে যানান। উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়া বলেন,
"মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু সাহেবের স্পষ্ট বার্তা—আমাদের প্রিয় সোনাগাজীতে কোনো মাদক কারবারি, কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসীর ঠাঁই হবে না। পরিবার ও সমাজ বাঁচাতে আমরা সোনাগাজী উপজেলা বিএনপি পরিবারের প্রতিটি সদস্য এক ও অভিন্ন হয়ে মাঠে কাজ করব।"তিনি আরও বলেন
"আমাদের প্রধান লক্ষ্য প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুশাসন ও আদর্শিক চিন্তা ভাবনাকে বুকে ধারণ করে আগামী দিনের সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডেকে ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ।"
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সোনাগাজীকে তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে উপহার দিতে তৃণমূল পর্যায় থেকে সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: ইব্রাহিম মোহাম্মদ শাকিল
নিউজ বাংলাদেশ প্রতিদিন