ব্রেকিং নিউজ

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

আগামী কাল ১৩ অক্টোবর (মঙ্গলবার) পালিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬’। দিবসটি উদযাপনে রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে।

​দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সচেনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন, এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম, এমপি।

​অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলা, পূর্বপ্রস্তুতি এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিগণ এতে অংশ নেবেন

Facebook Comments Box