ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

মোঃ রেজুওয়ান আহমেদ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তর ভাবকি গুচ্ছগ্রাম পর্যন্ত ১ হাজার ২৪৫ মিটার সড়ক নির্মাণকাজে নিম্নমানের খোয়া, বালু, ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটির কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাবা কনস্ট্রাকশন।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে মাটিযুক্ত খোয়া, গুঁড়া ইট, রাবিশ ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে স্থানীয়রা একাধিকবার কাজ বন্ধ করে দেন বলেও দাবি করেছেন তাঁরা। পরে আপত্তির মুখে কিছু নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হলেও কয়েক দিন পর একই ধরনের উপকরণ এনে আবারও কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

নির্মাণকাজে ব্যবহৃত খোয়া, বালু ও ইটের মান নিয়ে দায়িত্বপ্রাপ্ত এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবু জাফরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। প্রতিবেদকের পক্ষ থেকে তাঁকে প্রায় ১০ থেকে ১৫ বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। পরদিন উপজেলা এলজিইডি কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, এলজিইডির প্রকৌশলী সুমন কুমার দেবনাথের কাছে ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হলেও তিনি সাক্ষাৎকার দিতে রাজি হননি বলে জানা গেছে। তবে পরে তিনি জানান, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী পাওয়া গেলে তা সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিল পরিশোধ করা হবে না বলেও তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের যথাযথ তদারকি থাকলে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দিনের পর দিন কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকত না। স্থানীয়দের কেউ কেউ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ এবং ঘুষ বা কমিশন নেওয়ার অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে প্রতিবেদকের হাতে তাৎক্ষণিক কোনো প্রামাণ্য নথি পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন  NewsDBN   বলেন, “কাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারি অর্থে নির্মিত সড়কের কাজ যদি এভাবে হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যেতে পারে।”

আরেক বাসিন্দা হাবিবুর রহমান NewsDBN বলেন, “নিম্নমানের ইটবোঝাই ট্রাক ফিরিয়ে দেওয়া হলেও পরে একই ধরনের উপকরণ আবার আনা হয়েছে। তাহলে কার অনুমতিতে এসব সামগ্রী দিয়ে কাজ চলছে, সেটি তদন্ত হওয়া প্রয়োজন।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল কাইয়ুম। তিনি বলেন, সড়ক নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে না। কোনো উপকরণ নিয়ে আপত্তি থাকলে তা সরিয়ে মানসম্মত সামগ্রী দিয়ে কাজ করা হবে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ হিসেবে না দেখে প্রকল্পে ব্যবহৃত খোয়া, বালু, ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পের নকশা ও প্রাক্কলন যাচাই এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের তদারকির ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া ঘুষ ও কমিশন নেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তাঁদের।

এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর লিখিত অভিযোগ না হয়ে থাকলে, স্থানীয়রা ইউএনও, দুদক ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১

৯০ দশকের পদ্মা’ কাঁপানো নায়ক সৌম্য চৌধুরী এখন কেন রাস্তার ভবঘুরে: কী হয়েছিল অভিনেতা সৌম্য চৌধুরীর জীবনে?

২

জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ সোনাগাজীর ইউএনও মারজান হোসাইন

৩

দেশ গড়ার সংগ্রামে ধর্মীয় নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

৪

পদত্যাগের নির্দেশ নিয়ে গুজবে চটেছেন প্রতিমন্ত্রী ইশরাক

৫

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

৬

শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় কাতারের তীব্র নিন্দা

৭

নতুন সিনেমার অপেক্ষায় মন্দিরা চক্রবর্তী

৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং চরচান্দিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন

৯

সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ডের কাজ ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

১০

চৌদ্দগ্রামে বিজিবি’র বিশেষ অভিযান: মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১১

শারদীয় দুর্গোৎসব ২০২৬: মহা প্রস্তুতির মাঝে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব

১২

ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নুরজাহান সিন্ডিকেটের ‘রাজত্ব’: জিম্মি নার্স ও রোগীরা, নেপথ্যে বিপুল অর্থবাণিজ্য

১৩

সোনাগাজী-দাগনভূঞায় ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ মন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

১৪

দল মনোনীত প্রার্থীর বাইরে কেউ ভোট করলে তার বিষয়ে সিদ্ধান্ত নিবে দল, নির্বাচন নিরপেক্ষ করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

এসএসসি পরিক্ষায় দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে, জানালেন শিক্ষামন্ত্রী

১৬

​সোনাগাজীতে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা খুরশীদ আলম ভূইয়ার

১৭

মাদকমুক্ত ও সমৃদ্ধ ‘মডেল চরচান্দিয়া’ গড়ার দীপ্ত অঙ্গীকার শামছুদ্দিন খোকনের

১৮

০৭ নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়।এনায়েত উল্যাহ

১৯

৩ বছরের মধ্যে সড়ক নষ্ট হলে নিজ খরচে মেরামত করবেন ঠিকাদার: প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

২০