
বিশেষ প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের স্থানীয় বিভিন্ন সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেভাবে তড়িঘড়ি করে ও মানহীনভাবে রাস্তার সংস্কার কাজ চালানো হচ্ছে, তাতে এ রাস্তা সর্বোচ্চ দুই মাসও টিকবে না।
কোম্পানীগঞ্জের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তারা এত নিম্নমানের কাজ দেখতে পাননি। বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নির্বাচনীয় এলাকায় এ ধরনের চরম অবহেলা ও অনিয়মের ঘটনায় জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ক্ষুব্ধ স্থানীয় অধিবাসীদের ভাষ্য—
“যেভাবে পিচ ও খোয়া ফেলে কাজ করা হচ্ছে, বৃষ্টি আসতেই সব উঠে যাবে। এমন বাজে কাজের মান আমরা বিগত আওয়ামী লীগ আমলেও কখনো দেখিনি। জনগণের করের টাকা এভাবে অপচয় হতে দেওয়া যায় না।”
রাস্তা সংস্কারে অনিয়ম রোধ করতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলজিইডি (LGED) কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং এমপি ফখরুল ইসলামের সরাসরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা অবিলম্বে নিম্নমানের কাজ বন্ধ করে সঠিকভাবে তদারকির মাধ্যমে টেকসই সড়ক পুনর্নির্মাণের দাবি জানান।
মন্তব্য করুন