
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সহায়তা হিসেবে সোনাগাজীর ২৩টি এবং দাগনভূঞার ১৯টি পূজা মণ্ডপসহ মোট ৪২টি মণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সন্তান ও মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব ব্যক্ত করেন। এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন