ব্রেকিং নিউজ
News BD Protidin
১২ অক্টোবর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ও সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের বিস্তারিত সময়সূচি তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ভোটের ধাপ ও তারিখসমূহ:

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ভোটগ্রহণের তারিখগুলো নিচে দেওয়া হলো:

  • প্রথম ধাপ: ২১ জানুয়ারি (৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে)
  • দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি
  • তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল
  • চতুর্থ ধাপ: ১৩ মে
  • পঞ্চম ও শেষ ধাপ: ২৭ মে

নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

  • ভোটের দিন: নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রতিটি ধাপের ভোটই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
  • নির্বাচন উপযোগী ইউপি: দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে নির্বাচন উপযোগী রয়েছে প্রায় সাড়ে চার হাজার (আনুমানিক ৪,৩০০টি) ইউনিয়ন পরিষদ।
  • তফসিল ঘোষণা: সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণের তারিখের ছয় সপ্তাহ বা প্রায় ৩৮ থেকে ৪২ দিন আগে স্থানীয়ভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
  • তরিখ পেছানোর কারণ: এর আগে প্রাথমিক পরিকল্পনা অন্যসময়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ এবং বিভিন্ন বাস্তব দিক বিবেচনা করে ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট নির্ধারণ করা হয়।

নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট সম্পন্ন করতে পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গেও আলাদা বৈঠক করবে বলে জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১

৯০ দশকের পদ্মা’ কাঁপানো নায়ক সৌম্য চৌধুরী এখন কেন রাস্তার ভবঘুরে: কী হয়েছিল অভিনেতা সৌম্য চৌধুরীর জীবনে?

২

জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ সোনাগাজীর ইউএনও মারজান হোসাইন

৩

দেশ গড়ার সংগ্রামে ধর্মীয় নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

৪

পদত্যাগের নির্দেশ নিয়ে গুজবে চটেছেন প্রতিমন্ত্রী ইশরাক

৫

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

৬

শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় কাতারের তীব্র নিন্দা

৭

নতুন সিনেমার অপেক্ষায় মন্দিরা চক্রবর্তী

৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং চরচান্দিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন

৯

সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ডের কাজ ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

১০

চৌদ্দগ্রামে বিজিবি’র বিশেষ অভিযান: মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১১

শারদীয় দুর্গোৎসব ২০২৬: মহা প্রস্তুতির মাঝে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব

১২

ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নুরজাহান সিন্ডিকেটের ‘রাজত্ব’: জিম্মি নার্স ও রোগীরা, নেপথ্যে বিপুল অর্থবাণিজ্য

১৩

সোনাগাজী-দাগনভূঞায় ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ মন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

১৪

দল মনোনীত প্রার্থীর বাইরে কেউ ভোট করলে তার বিষয়ে সিদ্ধান্ত নিবে দল, নির্বাচন নিরপেক্ষ করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

এসএসসি পরিক্ষায় দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে, জানালেন শিক্ষামন্ত্রী

১৬

​সোনাগাজীতে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা খুরশীদ আলম ভূইয়ার

১৭

মাদকমুক্ত ও সমৃদ্ধ ‘মডেল চরচান্দিয়া’ গড়ার দীপ্ত অঙ্গীকার শামছুদ্দিন খোকনের

১৮

০৭ নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়।এনায়েত উল্যাহ

১৯

৩ বছরের মধ্যে সড়ক নষ্ট হলে নিজ খরচে মেরামত করবেন ঠিকাদার: প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

২০