
বিশেষ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি মরহুম মাওলানা ছানা উল্লাহ সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের দ্বীনি ও সামাজিক কাজের অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মুফতি আবদুর রহমান ফরহাদ।
উক্ত দোয়া মাহফিলে সংগঠনের উপজেলা সেক্রেটারী হাফেজ হিজবুল্লাহ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মরহুমকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন সে প্রার্থনা করা হয়।
মন্তব্য করুন