ব্রেকিং নিউজ
News BD Protidin
১৯ অক্টোবর ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ সোনাগাজীর ইউএনও মারজান হোসাইন

বিশেষ প্রতিনিধি, ফেনী:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সম্মাননা সনদ ও স্বীকৃতি লাভ করেছেন ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার জনাব মারজান হোসাইন।

​জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিক মেয়াদে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ত্বরান্বিত অগ্রগতি, সেবার গুণগত মান বৃদ্ধি এবং সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

​গত ১৮ অক্টোবর (রবিবার) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটি’র নিয়মিত মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা সনদ তুলে দেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহবুবউল করিম।

​অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সনদ প্রদানকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার জনাব মারজান হোসাইনের পেশাদারিত্ব, সুদৃঢ় নেতৃত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করা হয়। জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ জনসেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১

৯০ দশকের পদ্মা’ কাঁপানো নায়ক সৌম্য চৌধুরী এখন কেন রাস্তার ভবঘুরে: কী হয়েছিল অভিনেতা সৌম্য চৌধুরীর জীবনে?

২

জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ সোনাগাজীর ইউএনও মারজান হোসাইন

৩

দেশ গড়ার সংগ্রামে ধর্মীয় নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

৪

পদত্যাগের নির্দেশ নিয়ে গুজবে চটেছেন প্রতিমন্ত্রী ইশরাক

৫

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

৬

শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় কাতারের তীব্র নিন্দা

৭

নতুন সিনেমার অপেক্ষায় মন্দিরা চক্রবর্তী

৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং চরচান্দিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন

৯

সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ডের কাজ ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

১০

চৌদ্দগ্রামে বিজিবি’র বিশেষ অভিযান: মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১১

শারদীয় দুর্গোৎসব ২০২৬: মহা প্রস্তুতির মাঝে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব

১২

ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নুরজাহান সিন্ডিকেটের ‘রাজত্ব’: জিম্মি নার্স ও রোগীরা, নেপথ্যে বিপুল অর্থবাণিজ্য

১৩

সোনাগাজী-দাগনভূঞায় ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ মন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

১৪

দল মনোনীত প্রার্থীর বাইরে কেউ ভোট করলে তার বিষয়ে সিদ্ধান্ত নিবে দল, নির্বাচন নিরপেক্ষ করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

এসএসসি পরিক্ষায় দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে, জানালেন শিক্ষামন্ত্রী

১৬

​সোনাগাজীতে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা খুরশীদ আলম ভূইয়ার

১৭

মাদকমুক্ত ও সমৃদ্ধ ‘মডেল চরচান্দিয়া’ গড়ার দীপ্ত অঙ্গীকার শামছুদ্দিন খোকনের

১৮

০৭ নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়।এনায়েত উল্যাহ

১৯

৩ বছরের মধ্যে সড়ক নষ্ট হলে নিজ খরচে মেরামত করবেন ঠিকাদার: প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

২০