ব্রেকিং নিউজ
অন লাইন নিউজ ডেস্ক
২৭ মে ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গাবতলী এলাকা থেকে ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি একটি পিকআপ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মিরপুর বিভাগ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— মোঃ সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মোঃ অন্তর (২৮)। উদ্ধার করা হয়েছে ৬টি গরু ও ২টি ছাগল।
ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম জোনের সার্জেন্ট মোঃ রানা ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে একটি গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের খবর পান।

খবর পাওয়ার পরপরই দারুস সালাম এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে গাবতলী এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিকআপে থাকা ৬টি গরু ও ২টি ছাগল জব্দ করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে পশুবাহী যানবাহন ও কোরবানির পশু পরিবহন ঘিরে যেকোনো ধরনের অপরাধ দমনে ট্রাফিক-মিরপুর বিভাগের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১

৯০ দশকের পদ্মা’ কাঁপানো নায়ক সৌম্য চৌধুরী এখন কেন রাস্তার ভবঘুরে: কী হয়েছিল অভিনেতা সৌম্য চৌধুরীর জীবনে?

২

জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ সোনাগাজীর ইউএনও মারজান হোসাইন

৩

দেশ গড়ার সংগ্রামে ধর্মীয় নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

৪

পদত্যাগের নির্দেশ নিয়ে গুজবে চটেছেন প্রতিমন্ত্রী ইশরাক

৫

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

৬

শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় কাতারের তীব্র নিন্দা

৭

নতুন সিনেমার অপেক্ষায় মন্দিরা চক্রবর্তী

৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং চরচান্দিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন

৯

সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ডের কাজ ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

১০

চৌদ্দগ্রামে বিজিবি’র বিশেষ অভিযান: মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১১

শারদীয় দুর্গোৎসব ২০২৬: মহা প্রস্তুতির মাঝে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব

১২

ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নুরজাহান সিন্ডিকেটের ‘রাজত্ব’: জিম্মি নার্স ও রোগীরা, নেপথ্যে বিপুল অর্থবাণিজ্য

১৩

সোনাগাজী-দাগনভূঞায় ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ মন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

১৪

দল মনোনীত প্রার্থীর বাইরে কেউ ভোট করলে তার বিষয়ে সিদ্ধান্ত নিবে দল, নির্বাচন নিরপেক্ষ করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

এসএসসি পরিক্ষায় দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে, জানালেন শিক্ষামন্ত্রী

১৬

​সোনাগাজীতে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা খুরশীদ আলম ভূইয়ার

১৭

মাদকমুক্ত ও সমৃদ্ধ ‘মডেল চরচান্দিয়া’ গড়ার দীপ্ত অঙ্গীকার শামছুদ্দিন খোকনের

১৮

০৭ নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়।এনায়েত উল্যাহ

১৯

৩ বছরের মধ্যে সড়ক নষ্ট হলে নিজ খরচে মেরামত করবেন ঠিকাদার: প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

২০