ব্রেকিং নিউজ
News BD Protidin
১৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত ও সমৃদ্ধ ‘মডেল চরচান্দিয়া’ গড়ার দীপ্ত অঙ্গীকার শামছুদ্দিন খোকনের

বিশেষ প্রতিনিধি, ফেনী:

ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহাসিক ৬নং চরচান্দিয়া ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাংয়ের কালো ছায়ামুক্ত করে একটি অত্যাধুনিক ও সমৃদ্ধ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে উপহার দিতে চান সোনাগাজীর সর্বস্তরের মানুষের আস্থাশাভাজন জননেতা, সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শামছুদ্দিন খোকন। একই সাথে তিনি স্থানীয় ঐতিহ্যবাহী ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করছেন।

​চরচান্দিয়ার উন্নয়ন ও জনকল্যাণমুখী সমাজ নির্মাণের সুদূরপ্রসারী ভাবনা থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি এই নতুন দিগন্তের সূচনা করতে চান। সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন—

​“সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও সামাজিক ব্যাধি কিশোর গ্যাংয়ের কোনো স্থান চরচান্দিয়ায় হবে না। একটি নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ মডেল চরচান্দিয়া ইউনিয়ন গড়ে তুলতে আসুন আমরা দল-মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নিই।”

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জনাব শামছুদ্দিন খোকন অতীতের প্রতিটি সংকটময় মুহূর্তে চরচান্দিয়াবাসীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সুখে-দুঃখে অকৃত্রিম বন্ধু হয়ে সেবা করে গেছেন জনগণের। সেই স্মৃতি ও বিশ্বাসের ওপর ভর করেই তিনি পুনর্ব্যক্ত করেন—

​“অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের প্রতিটি বিপদে-আপদে, সুখে-দুঃখে আমি পাশে ছিলাম, আছি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব ইনশাআল্লাহ।”

একটি অপরাধমুক্ত ও শিক্ষাবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে দেওয়া তাঁর এই সময়োপযোগী ও সাহসী ঘোষণায় ইউনিয়নজুড়ে ইতিবাচক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সুশীল সমাজ, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মাঝে এক নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে।

​এলাকাবাসীর প্রত্যাশা, শামছুদ্দিন খোকনের বলিষ্ঠ নেতৃত্ব ও সবার সম্মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই চরচান্দিয়া সোনাগাজী তথা পুরো ফেনী জেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১

৯০ দশকের পদ্মা’ কাঁপানো নায়ক সৌম্য চৌধুরী এখন কেন রাস্তার ভবঘুরে: কী হয়েছিল অভিনেতা সৌম্য চৌধুরীর জীবনে?

২

জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় শ্রেষ্ঠ সোনাগাজীর ইউএনও মারজান হোসাইন

৩

দেশ গড়ার সংগ্রামে ধর্মীয় নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

৪

পদত্যাগের নির্দেশ নিয়ে গুজবে চটেছেন প্রতিমন্ত্রী ইশরাক

৫

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

৬

শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় কাতারের তীব্র নিন্দা

৭

নতুন সিনেমার অপেক্ষায় মন্দিরা চক্রবর্তী

৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং চরচান্দিয়া ইউনিয়ন শাখা কমিটি গঠন

৯

সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ডের কাজ ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

১০

চৌদ্দগ্রামে বিজিবি’র বিশেষ অভিযান: মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১১

শারদীয় দুর্গোৎসব ২০২৬: মহা প্রস্তুতির মাঝে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব

১২

ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নুরজাহান সিন্ডিকেটের ‘রাজত্ব’: জিম্মি নার্স ও রোগীরা, নেপথ্যে বিপুল অর্থবাণিজ্য

১৩

সোনাগাজী-দাগনভূঞায় ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ মন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

১৪

দল মনোনীত প্রার্থীর বাইরে কেউ ভোট করলে তার বিষয়ে সিদ্ধান্ত নিবে দল, নির্বাচন নিরপেক্ষ করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

এসএসসি পরিক্ষায় দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে, জানালেন শিক্ষামন্ত্রী

১৬

​সোনাগাজীতে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা খুরশীদ আলম ভূইয়ার

১৭

মাদকমুক্ত ও সমৃদ্ধ ‘মডেল চরচান্দিয়া’ গড়ার দীপ্ত অঙ্গীকার শামছুদ্দিন খোকনের

১৮

০৭ নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়।এনায়েত উল্যাহ

১৯

৩ বছরের মধ্যে সড়ক নষ্ট হলে নিজ খরচে মেরামত করবেন ঠিকাদার: প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

২০