নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আগামী কাল ১৩ অক্টোবর (মঙ্গলবার) পালিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬’। দিবসটি উদযাপনে রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে।
দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সচেনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন, এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম, এমপি।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলা, পূর্বপ্রস্তুতি এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিগণ এতে অংশ নেবেন